সর্বশেষ:-
জকসু নির্বাচনে ২১ পদের ১৫টিতে শিবির, ছাত্রদল ৫টি আর স্বতন্ত্রের ১টিতে জয়
অনলাইন ডিজিটাল ডেস্ক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের ১৫ টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এবং ৫টি পদে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া বাকি একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম। অনলাইন নিউজ ডেস্ক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট দেওয়া সবার রায়ের প্রতি শ্রদ্ধার বার্তা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জয়ী ভিপি মো. রিয়াজুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর ‘ভূমিধস বিজয়’ নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এই ধরণের বড় শব্দ আমি ব্যবহার করতে চাই না, কারণ
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে চাপাতি দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে। মঙ্গলবার(৭ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার
জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা সভাপতি ইয়াবাসহ আটক
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফ উপজেলায় কিছু কথিত ও ভুয়া সাংবাদিকের অপতৎপরতায় বিপাকে পড়ছেন প্রকৃত পেশাদার সাংবাদিকরা। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদকসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় রাজধানীতে মাদকসহ এক তথাকথিত সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ হাজার পিস ইয়াবাসহ জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক
উখিয়ায় বিজিবির চেকপোস্টে ৯৫৫ পিস ইয়াবাসহ আটক-১
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়ায় হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ সাদেক (২৩)। তিনি টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া গ্রামের হাজী মোজাহার মিয়ার ছেলে। উখিয়া ব্যাটালিয়নের
নারায়ণগঞ্জে মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের কম্বল বিতরণ ডিসি রায়হান কবির
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জে কনকনে শীতের তীব্রতা মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ডিসি। বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের তিনটি এতিমখানা মাদ্রাসায় এ কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক(ডিসি) রায়হান কবির কম্বল বিতরণের শেষে বলেন, “শীতের প্রকোপ এবার অনেক বেশি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা
যুক্তরাষ্ট্র ভ্রমণে তিন বিমানবন্দর ছাড়া ঢুকতে পারবে না বাংলাদেশিরা
আন্তর্জাতিক ডিজিটাল ডেস্ক।। বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠল। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ বা জামানত প্রদানকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে এবং তারা কেবল নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরসহ গুলিবিদ্ধ-২
অনলাইন ডিজিটাল ডেস্ক।। রাজধানীর পান্থপথ এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে ৫টি গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায়
নারায়ণগঞ্জে ‘র্যাব’ পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই
অনলাইন ডিজিটাল ডেস্ক।। নারায়ণগঞ্জের একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে ‘র্যাব’ পরিচয়ে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় ছিনতাইকারীরা গামছা দিয়ে দুজনের চোখ বেঁধে মারধর করে সড়কের পাশে
জকসু নির্বাচন: আরো দুই কেন্দ্রের ফলাফলে শিবির এগিয়ে
অনলাইন ডিজিটাল ডেস্ক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের আরও দুটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এই ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০৬ ভোট
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















































































































































