সর্বশেষ:-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হলেন শফিকুল আলম মিল্টন
অনলাইন নিউজ ডেস্ক।। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল আলম মিল্টন। আজ সোমবার(২৩ ফেবুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শফিকুল আলমসহ মোট ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫
এখন থেকে ১৬ বছর বয়সেই মিলবে এনআইডি
বয়স ১৮ বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন..! অনলাইন নিউজ ডেস্ক।। বয়স ১৬ বছর পূর্ণ হলে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র-এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন-ইসি। রোববার(২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগ পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, “জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি
কক্সবাজারে এমপির গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু
কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু। ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরে থাকা একটি গাড়ির চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়ার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ বদরখালী
২৬ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন নিউজ ডেস্ক।। আগামী ২৬ ফেব্রুয়ারি দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকায়
সামাজিক সুরক্ষা নিশ্চিতে ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে
অনলাইন নিউজ ডেস্ক।। দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে এই বিশেষ কার্ডের পরিকল্পনা করেছে নতুন সরকার। ফ্যামিলি কার্ডের সুবিধা ও লক্ষ্য এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ
মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের
অনলাইন নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময়
দৌলতপুরে জোড়া খুনের মামলা না তোলায় সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগ, আহত-১
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত জোড়া খুনের মামলা তুলে না নেওয়ায় এক সাক্ষীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে মামলার সাক্ষী আসমত গাইন (৫৫) গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সাক্ষীর বাড়িতে হামলা চালায় বলে
নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা ও নারীসহ গ্রেপ্তার-৩
বন্দর প্রতিনিধি।। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া থানার চেংড়া জিরতপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে শিমুল (১৮), একই জেলার একই থানার খিরাটি এলাকার শিমুল মিয়ার স্ত্রী বন্যা আরবিয়া (২২) এবং নরসিংদী জেলার
গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই আ’লীগ নেতা
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় অংশ নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিন
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের বাইপাস সড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। নিহতদের মধ্যে সিএনজিচালক, একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























































































































































