ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
সংবাদপত্রের স্বাধীনতা হরণে কারো সাথে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা না’গঞ্জে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: কেন্দ্র পরিদর্শনে ডিসি  নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্রসচিবকে অব্যহতি কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজীতে বন্ধ হলো ভাঙারি পণ্যের রিসাইক্লিং কারখানা টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে আজ সাড়ে ১৮ লাখ পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রবেশপথ না পেয়ে রাতেই ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত গাইবান্ধার ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল মৌলভীবাজারে ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগি মারা গেছে  সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয় না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরা থেকে এবার রাজশাহীতে বদলি যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ বাসা থেকে আটক টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ

বিদ্রোহী কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৭:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৬২৬ বার পড়া হয়েছে

ছবি: কাজী নজরুলের জন্ম ভীটে চুরুলিয়া, বর্ধমান

ধর্মের বেড়াজাল ছিন্ন করে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন..!

ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায় , কলকাতা।।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি ও সঙ্গীতকার ছিলেন। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে অপরিসীম  সৃষ্টির অমূল্য ভাণ্ডার তাকে অবিস্মরণীয় করে রেখেছে।তার প্রথম জীবন খুব সুখের ছিল না।

জন্ম এক মুসলিম পরিবারে। বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল ও রানীগঞ্জ সংলগ্ন চুরুলিয়া গ্রামে তিনি জন্মে ছিলেন ১৮৯৯ সালের ২৪ মে। পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল জাহিদা খাতুন।

মৃত্যু হয়েছে বাংলাদেশের ঢাকাতে ১৮৭৬ সালের ২৯ আগস্ট। বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পরেই।

তার দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী নার্গিস আসার খান। বিবাহের পরদিনই স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলেন। পরবর্তীকালে বিয়ে করেছিলেন বাঙালি ব্রাহ্মণ কন্যা প্রমিলা দেবীকে। আমৃত্যু তার সঙ্গেই ছিলেন।

কর্ম জীবনের প্রথমে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বেঙ্গলি রেজিমেন্টের ৪৯ প্লাটুনে।

চার সন্তান ছিল। কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ, কৃষ্ণ মোহাম্মদ, ও অরবিন্দ খালেদ।

কাজী সব্যসাচীর স্ত্রী উমা। দুজনেই হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। কিন্তু উমা পরে বাংলাদেশে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সব্যসাচী হিন্ডু থেকে গিয়েছিলেন।

তাদের তিন সন্তান মধ্যে মিষ্টি কেবল হিন্দু। যদিও তিন সন্তানের সকলেই হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন,তবুও কন্যা খিলখিল ও পুত্র বাবুল ইসলাম ধর্ম গ্রহন করেন।

কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ এবং তার স্ত্রী কল্যানী হিন্দু থেকে যান।তাদের সন্তান অরিন্দম,অনিন্দিতা, ও অনির্বাণ সকলেই হিন্দু। কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটি মনে পড়ে,” একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান”, এবং হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার “।

তিনি ধর্মান্ধ ছিলেন না। প্রমিলা দেবী ঘরে  মা কালীর পুজা করতেন। আবার ঈদের উৎসবেও মেতে উঠতেন সকলে। তার লেখা কালীর ওপর গান অসাধারন জনপ্রিয়। ” বলরে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তল।” এখনও আকাশ বাতাস মাতিয়ে রাখে। এছাড়াও অনেক গান রয়েছে তার কালী মায়ের ওপর। তিনি অভিনয়ও করেছেন। নারদের ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা গেছে বাংলা সিনেমায়।

তার বিদ্রোহের আগুন ঝরা গান ঔপনিবেশিক ব্রিটিশ সরকারকে কাঁপিয়ে তুলেছিল।তাকে জেলে বন্দি করে তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে।

শেষভাগে তাকে ভারত সরকার পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে। বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে। কোলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে ডিলিট উপাধি।

তার নাতনি খিলখিল বাংলাদেশের নামী কণ্ঠ শিল্পী ও সংগঠক।

কাজী নজরুল ৭৬ বছর বেঁচে ছিলেন; কিন্তু তার মধ্যে থেকে ৩৪ বছর ১ মাস ২০ দিন নির্বাক ছিলেন। যদি এই দীর্ঘ সময় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন তাহলে তিনি বাংলা সাহিত্যকে আরও উচ্চতায় নিয়ে যেতেন।

কাজী নজরুল ইসলামের লেখা সর্বশেষ কবিতা গ্রন্থের নাম ‘নতুন চাঁদ’। সুস্থাবস্থায় প্রকাশিত সর্বশেষ কাব্যের নাম ‘নির্ঝর’। কাজী নজরুল ইসলাম রচিত কবিতার সংখ্যা ৯০০।

‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে এক বছর কারাবন্দি হয়ে থাকতে হয়েছিল। ২৬ সেপ্টেম্বর ১৯২২ সালে ‘ধূমকেতু’র ১২তম সংখ্যায় ওই কবিতাটি প্রকাশিত হয়েছিল।

১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে কবিকে সর্বভারতীয় বাঙালিদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সভাপতিত্বে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, ব্যারিস্টার ওয়াজেদ আলী, শেরে বাংলা এ কে ফজলুল হক।

নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ ঘোষিত হয়, তার নাম ‘যুগবাণী’। 

এইচএমভি-তে নজরুল সংগীতের প্রথম রেকর্ড করা শিল্পীর নাম শ্রী হরেন্দ্রনাথ দত্ত।

৮টি গ্রামোফোন কোম্পানি থেকে কাজী নজরুল ইসলাম রচিত প্রায় ২ হাজার গানের রেকর্ড বেরিয়েছিল।

কবি নজরুল ইসলাম তার নিজ কণ্ঠে ৬টি গান রেকর্ড করেছিলেন। গানগুলো হলো-

১.    দিতে এনে ফুল হে প্রিয় : ৮ সেপ্টেম্বর ১৯৩২

২.    পাষাণে ভাঙালে ঘুম : ৮ সেপ্টেম্বর ১৯৩২

৩.    কেন আসিলে ভালবাসিলে :এপ্রিল ১৯৩৩

৪. দাঁড়ালে দুয়ারে মোর : এপ্রিল ১৯৩৩

৫. ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে; কবির সাথে কণ্ঠ দিয়েছিলেন ইলা মিত্র এবং সুনীল ঘোষ।

৬. একি সুরে তুমি গান শোনালে : রেকর্ড নং পাওয়া যায়নি।

রবীন্দ্র প্রয়াণ দিনে কাজী নজরুল ইসলামের সেই দিনের স্বরচিত কবিতা ‘রবিহারা’ কবিকণ্ঠে বেতারে প্রচারিত হয়।

লাঙল পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। ভারতে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত ও কমিউনিস্ট আন্তর্জাতিকতার বিখ্যাত ‘রেড ফ্ল্যাগ’ গানটির প্রথম অনুবাদকের গৌরব কাজী নজরুল ইসলামের। [১৯২৭ সালের ২১ এপ্রিল : গণবাণী]

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

বিদ্রোহী কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময়- ০৭:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪