শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

দুই মাসেও ডিবি প্রধানের শূন্য পদ পূর্ণ হয়নি

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রাণভোমরা বলা হয় গোয়েন্দা শাখাকে (ডিবি)।

৫ আগস্টের পর ১০ মাস পেরিয়ে গেলেও এখনো ‌‘ইমেজ’ সংকটে ভুগছে ডিবি। ২ মাস ধরে ফাঁকা ডিএমপির ডিবি প্রধানের পদটি। বর্তমানে একজন যুগ্ম পুলিশ কমিশনার অতিরিক্ত রুটিন দায়িত্ব পালন করছেন। উপপুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারের (এসি) অনেক পদ ফাঁকা পড়ে আছে।
যারা দায়িত্বে আছেন, তাদের একটি বড় অংশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমে দক্ষ নন। এলআইসি (লফুল ইন্টারসেপশন বা ফোনে আড়িপাতা) সম্পর্কিত কার্যক্রমে অভ্যস্ত নন অনেকে। এছাড়া এনটিএমসির সহায়তার জন্য সিটিটিসির মুখাপেক্ষী হতে হচ্ছে ডিবিকে। এতে আসামি শনাক্ত ও অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে বেগ পেতে হচ্ছে এই শাখাটিকে।
এদিকে ডিবিতে নেই কোনো নারী ক্যাডার কর্মকর্তা। ফলে অনেক নারী ভিকটিম, বিশেষ করে সাইবার ক্রাইমের শিকার নারী সুরাহা পেতে ডিবিতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। গুরুত্বপূর্ণ কোনো নারী আসামি গ্রেফতার করলে ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে নারী কর্মকর্তা ‘হায়ার’ করতে হয়। এমন পরিস্থিতিতে ডিবির কয়েকজন কর্মকর্তা নিরলস পরিশ্রম করলেও নগরবাসী পাচ্ছেন না পূর্ণাঙ্গ সেবা। পদ ফাঁকা থাকার বিষয়ে ডিএমপির শীর্ষ কর্তাদের ভাষ্য, সারা দেশেই এএসপির (সহকারী পুলিশ সুপার) সংখ্যা কমে গেছে। নতুন নিয়োগও আটকে যাওয়াতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...