শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

না’গঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিতেই বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত-২

না’গঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিতেই বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত-২

নিহত কুদ্দুস মিয়া মরদেহ নিয়ে তার স্বজনরা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করে। ছবি: সংগৃহীত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটোরিকশার স্ট্যান্ড দখলসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কুদ্দুস মিয়া ও মেহেদী নামের দুজন নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত আট জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

শনিবার (২১ জুন) রাত ৯টায় বন্দর উপজেলার শাহী মসজিদ ও সিরাজদৌলা ক্লাব মাঠ পৃথক দুটি পাশ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় স্থানীয়রা জানান, বন্দর রেললাইন অটোস্ট্যান্ড দখল ও আদিপত্য বিস্তার নিয়ে গত বেশ কয়েক দিন যাবত সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু-মেহেদী এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশার সমর্থক রনি-জাফরের পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে আসছিল।

এর পরবর্তীতে গত রাতে শাহী মসজিদ এলাকায় মেহেদীর নেতৃত্বে একটি দল জাফরের সমর্থকদের ওপর দূর্ধর্ষ হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপযার্য়ে মেহেদীর লোকজন কুদ্দুসকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কুদ্দুস হাফেজীবাগ এলাকার বাসিন্দা।

এ হত্যা ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে বন্দর সিরাজুদ্দৌলার ক্লাব মাঠ দিয়ে মেহেদী ও তার লোকজন যাওয়ার পথে তাদেরকে দেখে রনি ও জাফর গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে মেহেদীকে ধরে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা তাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, অটো ষ্ট্যান্ড দখলসহ আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে উভয়পক্ষের ছুরিকাঘাতে কুদ্দুস ও মেহেদী নামে দুজন নিহত হয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সকালে জেলার পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) তারেক মেহেদী সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...