শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব ডিআরইউ নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে না’গঞ্জের কামাল উদ্দিন সুমন সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব ডিআরইউ নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে না’গঞ্জের কামাল উদ্দিন সুমন সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা

ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

 

সাংবাদিকতা ও কনটেন্ট তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইউল্যাব এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ মো. আরিফুল ইসলাম আরমান। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রথমবারের মতো আয়োজিত অ্যালামনাই অ্যাওয়ার্ড ও হোমকামিং অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। ‘জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ বিভাগে তিনি এই পুরস্কার অর্জন করেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের ফোরাম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, আলোকচিত্রী ও কিউরেটর তানজিম ইবনে ওয়াহাব। এ সময় ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা এবং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন ও এমএসজে বিভাগের প্রধান অধ্যাপক ড. সুমন রহমান উপস্থিত ছিলেন।

ইউল্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকতা, গবেষণা, চলচ্চিত্র, যোগাযোগ ও সামাজিক উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দিতে এবার প্রথমবারের মতো এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। এর অংশ হিসেবে ছয়টি বিভাগে পাঁচজনকে পুরস্কার এবং একজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আরিফুল ইসলাম আরমান ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে স্নাতক (বিএসএস) ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় তিনি দেশের মূলধারার সংবাদমাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে ঢাকা পোস্টে হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিজিটাল সাংবাদিকতার বিকাশ, আধুনিক বার্তাকক্ষের রূপান্তর এবং সংবাদমাধ্যমে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছেন তিনি।

বিশেষ করে সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং দায়িত্বশীল ডিজিটাল স্টোরিটেলিংয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে কাজ করছেন আরিফুল ইসলাম আরমান। এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের জন্য এআই ও ডিজিটাল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি। প্রযুক্তির ব্যবহার যেন সাংবাদিকতার নৈতিকতা, তথ্যের নির্ভরযোগ্যতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে ক্ষতিগ্রস্ত না করে সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আরিফুল ইসলাম আরমান। তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা তার পেশাগত জীবনে প্রতিনিয়ত কাজে লাগছে। কর্মক্ষেত্রে সেই শিক্ষার প্রয়োগের পাশাপাশি সাংবাদিকতায় নতুন প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাবেক সহকর্মী ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অরিত্র অঙ্কন মিত্র।

আন্তর্জাতিক পর্যায়েও আরিফুল ইসলামের কাজের স্বীকৃতি রয়েছে। এর আগে তিনি ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’-এর মাল্টিমিডিয়া বিভাগে পুরস্কার অর্জন করেন।

এবারের, ইউল্যাব এমএসজে অ্যালামনাই অ্যাওয়ার্ডে অন্য বিভাগগুলোতে সম্মাননা পেয়েছেন ড. আফরোজা আক্তার (রিসার্চ অ্যান্ড একাডেমিয়া), ড. সানজানা রহমান (সোশ্যাল অ্যাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ), প্রিয়াঙ্কা চৌধুরী (সোশ্যাল অ্যান্ড করপোরেট কমিউনিকেশন) এবং এডেলা কাসরিন ফরিদ (ফিল্ম প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট)। এ ছাড়া বিশেষ সম্মাননা ‘অ্যাচিভার অব দ্য ইয়ার ২০২৬’ পেয়েছেন সাদ হামাদি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে দিনব্যাপী নানা আয়োজন করে এমএসজে বিভাগ। বেলা ১১টায় প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন উদ্যোগের প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়ে বিভিন্ন আয়োজন এবং প্রাক্তন শিক্ষার্থীদের নির্মিত দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও, ‘চেঞ্জিং মিডিয়া ইন্ডাস্ট্রি অ্যান্ড কোপিং মেকানিজমস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গণমাধ্যমের পরিবর্তিত পরিস্থিতি, জনসংযোগ, করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব, মোবাইল ও নাগরিক সাংবাদিকতা, গণমাধ্যমের নৈতিকতা, আর্থিক স্থায়িত্ব এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হয়। পরে ‘রিশেপিং দ্য ফিউচার অব এমএসজে ডিপার্টমেন্ট’ শীর্ষক টাউন হল সভায় বিভাগের পাঠ্যক্রম, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন প্রাক্তন শিক্ষার্থীরা।

dhakapost

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগ এমএসজেকে ইউল্যাবের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে পরিচিত করলেও কর্মক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের কাজের মধ্য দিয়েই সেই পরিচয়ের মর্যাদা ধরে রাখতে হবে। কর্মক্ষেত্রে প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীকে প্রতিনিয়ত নিজেদের কাজের মাধ্যমে বিভাগের সুনাম ও অবস্থান প্রমাণ করতে হবে। এ সময় তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও জোরদার করা এবং বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শদাতা ও শিক্ষানবিশ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথি তানজিম ইবনে ওয়াহাব ভবিষ্যতের বিশ্ববিদ্যালয়ের ধারণা তুলে ধরে একটি অভিন্ন পরিবেশে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা এবং গণমাধ্যমকর্মীদের জন্য তৈরি হওয়া নতুন সম্ভাবনার কথা বলেন। অধ্যাপক ড. সুমন রহমান প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ও অ্যালামনাই রিলেশনসের সমন্বয়ক ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন সমাপনী বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পুরো অনুষ্ঠান ইউল্যাব টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...