শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে

ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি।।
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়। সমুদ্রের ১২ মিটার গভীরতায় ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা অভিযানটি পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানকালে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকে আটক করা হয়।
আটক জেলে, জব্দ করা ট্রলিং বোট, জাল ও মাছের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।