শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম

ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা

ছবি : সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।দেশে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ বিশেষ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।এর আওতায় প্রতিটি পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার ৬৬টি ট্রাকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
☞ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলে মোট ৩০ মেট্রিক টন চাল বিক্রি হবে। সাভার শিল্পাঞ্চলে থাকবে ৮টি ট্রাক, যাতে বিক্রি হবে ৪০ মেট্রিক টন চাল। এ ছাড়া ধামরাইয়ে ২টি ট্রাকসেল (১০ মেট্রিক টন), গাজীপুরে ৩০টি ট্রাকসেল (১৫০ মেট্রিক টন), নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেল (৫০ মেট্রিক টন), চট্টগ্রামে ১০টি ট্রাকসেল (৫০ মেট্রিক টন)।
☞ বিক্রির সময়সূচি ও নিয়মাবলী:প্রতি শুক্রবার দুই দফায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে—প্রথম দফা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফা দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুদ সাপেক্ষে) এই চাল বিক্রি হবে।সুবিধাভোগী শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন এবং কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করতে হচ্ছে। প্রকৃত শ্রমিকরাই যেন এর সুফল পান, তা নিশ্চিত করতেই এ কড়াকড়ি নিয়ম রাখা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিনেই নির্ধারিত কেন্দ্রগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।