শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে মামলা দায়েরের তথ্য জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।

ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সমবেত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এরপর যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নিসংযোগ এবং পুলিশ অফিসার ও ফোর্সের সরকারি গাড়ির পথরোধ করে ঘিরে ফেলেন। গোপালগঞ্জ পুলিশ লাইনস হতে আগত অফিসার ও ফোর্সদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করেন। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙে ফেলেন।

এতে আরও উল্লেখ করা হয়, তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তাঁরা মারমুখী আচরণ ও ভাঙচুর অব্যাহত রাখেন। গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। ওই গাড়ির চালক কনস্টেবল মো. আলামিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেন। হামলাকারীরা আইন অমান্য করে মারমুখী হয়ে সরকারি সম্পত্তি ও পুলিশকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও সরকারি গাড়িতে আগুন দেন। তাঁদের নিবৃত্ত করার জন্য লাঠিচার্জ করা হয়। ছত্রভঙ্গ করার চেষ্টার পরেও তাঁরা ছত্রভঙ্গ না হয়ে মারমুখী আক্রমণ অব্যাহত রাখেন। সরকারি সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারশেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাঁকা নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর, চালক কনস্টেবল আলামিনসহ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করেন। তাঁরা সরকারি কাজে বাধাদানসহ সরকারি কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার প্রচেষ্টা অব্যাহত রাখেন। সেই সঙ্গে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও ষড়যন্ত্র করে দেশ ধ্বংসের চেষ্টা করেন।

মিথ্যা তথ্য প্রচারসহ বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।