শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব ডিআরইউ নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে না’গঞ্জের কামাল উদ্দিন সুমন সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব ডিআরইউ নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে না’গঞ্জের কামাল উদ্দিন সুমন সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া কয়েকজনকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। অন্যদিকে, বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রেষণে সরকারি দপ্তরে নিয়োগ দিতে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে। আর বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

অন্যদিকে, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আর ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ছাড়া মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।

এদিকে, মেজর মোহাম্মদ কামরুল হাসানকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে প্রেষণে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে, তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়াও, স্কোয়াড্রন লীডার মো. মাসুম ইমতিয়াজ এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই পদে নিয়োজিত স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।