সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, নির্বাচন, পূর্বাভাস, বাংলাদেশ, রাজনীতি
সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয়
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ফাইল ছবি
অনলাইন নিউজ ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)।
২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২১৩টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।
২১৩ আসনে বিজয়ীদের মধ্যে দলটি থেকে ছয় নারী প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে সংসদে আসছেন। এছাড়াও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজয় নারীরা হলেন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ ব্যারিস্টার রুমিন ফারহানা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































