শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা আবাসন পরিদপ্তরের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা আবাসন পরিদপ্তরের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয়

এইপিজেড’এ অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ায় কারখানাতেই মৃত্যু কোলে ঢলে পড়ে

 

মোঃ লিটন চৌধুরী সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডে ‘অনন্ত এপারেলস লিঃ’ নামে একটি পোশাক কারখানায় কর্মরত মোসাঃ লিমা আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকদের অভিযোগ, অসুস্থ বোধ করায় নিহত ঐ নারী শ্রমিক কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলে কর্তৃপক্ষ তাকে ছুটি প্রদান করেনি। যার ফলে কারখানাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে অসুস্থ ঐ নারী শ্রমিককে তাদের নিজস্ব এম্বুল্যান্সযোগে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
নিহত মোসাঃ লিমা আক্তার কুমিল্লার দেবিদ্বার থানাধীন চরবকল গ্রামের বাসিন্দা কাউসারের স্ত্রী। সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সহ পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে থাকতো। অনন্ত এপারেলস লিঃ এ তিনি সিনিয়ির সুইং অপারেটর পদে চাকুরী করতো।
এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজে যোগদান না করে কারখানাটির শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে। দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষ সকল শ্রমিকদের ছুটি ঘোষণা করে।
বিক্ষোভে অংশ নিয়ে লিমা আক্তারে সহকর্মীরা জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ বোধ করায় লিমা আক্তার কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কাজে যোগদান করতে বলে। পরে রাত ৯টার দিকে অসুস্থ লিমা আক্তার কর্মস্থলেই মৃত্যুবরণ করেন। কারখানা ম্যানেজমেন্টের অবহেলার কারণেই লিমা আক্তারের মৃত্যু হয়েছে।
লিমা আক্তারের স্বামী কাউসার বলেন, আমার স্ত্রী অসুস্থ্য থাকায় গতকাল কারখানায় যেতে চায় নি। পরে কারখানা থেকে ফোন করে আমার স্ত্রীকে কাজে নিয়ে যায়। আমার স্ত্রী তাদের কাছে ছুটি চাইলেও তারা ছুটি দেয়নি। রাতে খবর পাই আমার স্ত্রী মারা গেছে।
এ বিষয়ে অনন্ত এপারেলস লিঃ এর এইচআর এডমিন নাজমুল হককে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
আদমজী বেপজার জিএম মাহবুব আলম সিদ্দিককে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...