শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

মৌলভীবাজারে নারকোটিসের মাদকের কুফলও প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
সিলেটের মৌলভীবাজারে মাদকের কুফল ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭শে মে) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগীতায় কলেজ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় তিনি বলেন মাদক এমন একটি জিনিস তার কোন সুফল নেই। পরিবারের একটি সদস্য যখন মাদকাসক্ত হয়ে পড়ে তখন পুরো পরিবারের ক্ষতি হয়ে যায়। মাদক মানব জীবনের জন্য ক্ষতিকর। মাদকাসক্ত একজন মানুষ তার মাদকের ব্যয় মেটানোর জন্য নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। মাদক যেনো আমাদের সুন্দর জীবনকে ধ্বংস করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে এবং এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।
সেমিনারে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মিজানুর শরীফ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের প্রসিকিউটর মো: এম এ সুয়েব ও ছাত্রছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের পলিটিক্যাল সাইন্স বিভাগের শিক্ষার্থী আবু তালেব।
সেমিনারের শেষে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।এবং পরিশেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী , অভিভাবক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...