শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

পায়ুপথে বহন করা ১কেজি স্বর্ণ সহ ভারতীয় বিমানবালা আটক

ছবি-সংগৃহীত(সুরভি খাতুন)

 

আন্তর্জাতিক ডেস্ক।।

স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার মেয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের রাজধানী মাসকট থেকে কেরালার কান্নুরে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন বিমানবালা সুরভি। এ ঘটনায় ভারতীয় পুলিশ গ্রেফতারের পর আদালতে পাঠানোর পরে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে আটক ওই বিমানবালা কান্নুরের নারী জেল হাজতে রয়েছেন।

ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরভীর পায়ুপথে বহন করছিলো ওই স্বর্ণ।

গত ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ু পথে স্বর্ণ বহন করে নেমেছিলেন তিনি।এরপর সন্দেহাতীতভাবে সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণ পায়ুপথ থেকে বের করা হয়।

ভারতে এই প্রথম কোনো নারী বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।তবে জানা গেছে,  এর আগেও বহু বার একই পন্থায় এ বিমানবালা সুরভি স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো ধরনের মন্তব্য করেনি।তবে ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...