শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ‘গ্রীন এন্ড ক্লিন’ কর্মসূচীর আওতায় একদিনে ১৯ ট্রাক বর্জ্য অপসারণ

বিশেষ প্রতিবেদক।।

“গ্রিন অ্যান্ড ক্লিন” ঈদ পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে একদিনে ১৯ ট্রাক বর্জ্য অপসারণ করলেন জেলা প্রশাসন।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকা ও বাহিরের এলাকায় বড় পরিসরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার(১৭ জুন) জেলা প্রশাসনের চলামান “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও  এলাকায় ব্যাপক বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

 

এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ সাইনবোর্ডমুখী মহাসড়কের সড়ক, চানমারী হাজীগঞ্জ নতুন সড়কের উভয় পার্শ্ব, ফতুল্লা স্টেডিয়ামের সার্ভিসলেনসহ আশপাশের এলাকায় চারটি ট্রাক ও একটি বুলডোজার দিয়ে এ পরিচ্ছন্ন  অভিযান পরিচালনা করা হয়। এসময় সর্বমোট ১৯ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়।

এছাড়াও চানমারী হতে হাজীগঞ্জের নতুন সড়কের পার্শ্ব থেকে ২ ট্রাক, তল্লা এলাকাস্থ বৃক্ষ রোপণের স্থান থেকে ৪ ট্রাক, জেলা আনসার কমান্ডেন্টের দপ্তরের সাম্মূখ থেকে ১ ট্রাক, হাজীগঞ্জগামী রাস্তার আনসার কর্তৃক বৃক্ষ রোপণের স্থান থেকে ১ ট্রাক, এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়ক থেকে ১ ট্রাক, ফতুল্লা স্টেডিয়ামের সার্ভিস লেন থেকে ১০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়।

অপরদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালীন সময়ে স্থানীয় এলাকাবাসীকে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা রক্ষার বিষয়ে সচেতন করা হয়।

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্মকর্তাগন।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...