সর্বশেষ:-
সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, বিপুলসংখ্যক গাইড বইসহ মেশিন জব্দ
জব্দকৃত বই। ছবি: সংগৃহীত সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি বইয়ের ছাপাখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বই ও প্রিন্টিং মেশিন জব্দ করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে কাচপুর বেহাকৈর এলাকায় সোনারগাঁ থানা-পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রের আড়ালে টর্চার সেল, রোগীকে গ্রিলে ঝুলিয়ে পিটুনির অভিযোগ
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন এক মানসিক রোগীর ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। মুখে কাপড় গুঁজে দেওয়া, লোহার রড দিয়ে পিটুনি, এমনকি পা বেঁধে গ্রিলে উল্টো করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক এখন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীর
টেকনাফে কোস্ট গার্ডে অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-১
কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর
পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
অনলাইন নিউজ ডেস্ক।। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মো. আলী হোসেন ফকির বর্তমানে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সরকার তাকে পদোন্নতি দিয়ে পুলিশের শীর্ষ এই পদে স্থলাভিষিক্ত করেছে।
না’গঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে অর্থদন্ড
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে র্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকাস্থ লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না
নারায়ণগঞ্জ ‘ল’ কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জ ‘ল’ কলেজে এলএলবি (শেষ পর্ব) ভর্তি নিয়ে এক চরম অরাজকতার অভিযোগ উঠেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি-র চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে কলেজ কর্তৃপক্ষ এমন অভিযোগ শিক্ষার্থীদের। এই ‘অযৌক্তিক ও অনৈতিক’ ফি আদায়ের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা
নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকা, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করার কঠোর নির্দেশ
অনলাইন নিউজ ডেস্ক।। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তার আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ না করার কঠোর নির্দেশ দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, ‘সরকারি
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান
অনলাইন নিউজ ডেস্ক।। বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাক পরিবর্তনের আগে আরও গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২০০৩-০৪ সালে তৎকালীন
৩ জনের পর ফের ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করলো সরকার
অনলাইন নিউজ ডেস্ক।। অন্তবর্তী সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন—পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ,
৫ আগস্টের পরের হয়রানিমূলক মামলাগুলো বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি অনলাইন নিউজ ডেস্ক।। ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ব্যবসায়ীসহ অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এগুলো যাচাই করে ভুয়া মামলা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী আরও বলেন, রাস্তা বন্ধ



































































































