সর্বশেষ:-
‘আমার বাপেরে ওরা ১৫ জনে মিইল্লা কোপাইছে, আর আমরা দুই ভাই ওরে কোপাইছি’
ছবি: সংগৃহীত অনলাইন ডিজিটাল ডেস্ক।। ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি (২৫) নামে এক কম্পিউটার দোকানের কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবদুল খালেক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার(১৩ আগষ্ট) রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে র্যাব-১৪-এর ময়মনসিংহ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব
ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য,নতুন রণতরি, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। আন্তর্জাতিক নিউজ ডেস্ক।। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করায় নাবিকদের মানসিক চাপ ও নানান সমস্যার কারণে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে সরিয়ে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এই রদবদলের মাঝেও ওয়াশিংটন হুমকি দিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু না হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য নৌ
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়
অনলাইন ডিজিটাল ডেস্ক।। আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সুনামগঞ্জ জেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিউবো জানিয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি
আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
ছবি; সংগৃহীত বাসস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে কয়েক দশকের নানা চড়াই-উতরাই পেরিয়ে। জটিল আর অনিশ্চিত সেই রাজনৈতিক প্রেক্ষাপটে দলের হাল ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তাঁর
১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত অনলাইন ডিজিটাল ডেস্ক।। আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে পুলিশের বিশেষ তৎপরতাও বাড়ানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপি
কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের ঈদগাঁও থানাধীন পশ্চিম ভাদিতলা এলাকা থেকে অপহরণ মামলার এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর জাদিমুড়া ক্যাম্প। এ সময় মামলার প্রধান আসামি ছালামত উল্লাহ (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। এপিবিএন সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, কক্সবাজারে দায়ের করা সিপি মামলা নং-১৫২/২০২৬ (তারিখ: ২০ জুলাই
ভেড়ামারায় প্রমত্তা পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন
হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, আড়কান্দি ও রায়টা এলাকায় পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীতীরবর্তী প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত ভাঙনে প্রায় ৯৫০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একমাত্র শ্মশানঘাটও নদীতে হারিয়ে গেছে। এ ছাড়া শত শত
এসএসসি’তে শতভাগ ফেল করা, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ
অনলাইন ডিজিটাল ডেস্ক।। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এমন ভয়াবহ ফলাফল বিপর্যয়ের মুখে ওইসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। তবে অনুসন্ধানে দেখা গেছে, শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পরীক্ষার্থীর সংখ্যা ১৫ জনের কম এবং সেখানে পড়াশোনার ন্যূনতম পরিবেশও নেই। এমন পরিস্থিতিতে
হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় দেড় লাখ শ্রমিক
অনলাইন ডিজিটাল ডেস্ক।। হবিগঞ্জে গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে শিল্প খাত। গত প্রায় ২০ দিন ধরে গ্যাসের সরবরাহ কম থাকলেও বুধবার থেকে অনেক শিল্পকারখানায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জেলার ছোট-বড় সব মিলিয়ে ১৭১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। শিল্পোদ্যোক্তাদের ভাষ্য, সংকট শুরুর পর কখনো চাহিদার এক-তৃতীয়াংশ, আবার কখনো
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত
ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে স্ক্র্যাপিংয়ের কাজে ব্যস্ত শ্রমিকরা। ;ফাইল ছবি চট্টগ্রাম ব্যুরো চীফ।। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি কার্গো জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ হতাহতের দুর্ঘটনা ঘটে। নিহত



































































































