সর্বশেষ:-
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় নিহত-২
হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যান ও ভ্যানের যাত্রী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা
চরভদ্রাসনে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
আহম্মেদ আল ইভান, ফরিদপুর প্রতিনিধি ।। “ফরিদপুরের চরভদ্রাসনে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভাটি উপজেলা হল রুমে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। “টাস্কফোর্স কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম। কমিটির সভায় বক্তব্য রাখেন চর হরিরামপুর ইউপি সদস্য আঃ কুদ্দুছ ও গাজীরটেক ইউপি সদস্য রিশাদ বেগ ও
৩১ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে মুন্সীগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো:কাউসার আহমেদ রাব্বি’র নেতৃত্বে শহরের বিভিন্ন স্থান ও জনসাধারণের মানুষের কাছে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন পৌর ও বিভিন্ন
ভৈরবে তুচ্ছ ঘটনায় নিজ ছেলের হাতে বাবা আহত
নয়ন মিয়া, ভৈরব,(কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়ন মানিকদী নয়াহাটি গ্রামে গত ২১ই ডিসেম্বর শহীদ মিয়া (৫৪) নামে একজনকে বটি দিয়া তার ছেলে আব্দুল্লাহ (২৩) মেরে ফেলার উদ্দেশ্যে পেটে কোপ মারিয়া জখম করিয়া ফেলে।তাৎক্ষণিক শহীদ মিয়া মাটিতে পরে ঘরাঘরি করতে থাকে, আশেপাশের এলাকার লোকজন শহীদ মিয়ার চিৎকার শুনে আগাইয়া আসিয়া উদ্ধার করে নিয়ে যায়,
নারায়ণগঞ্জে নতুন ডিসি তৌফিকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি) হিসেবে মো. তৌফিকুর রহমানকে সরকার নিয়োগ দিয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা ডিসি মুহাম্মদ মাহমুদুল হক, গত দেড় বছর ধরে সফলতার সাথে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে জেলার দায়িত্ব পালন করেছেন। মাহমুদুল
ফের আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
অনলাইন নিউজ ডেস্ক।। ফের আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়াও প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। সোমবার(৩০ ডিসেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব তলব করা সাংবাদিকরা হলেন- সাংবাদিক কল্যাণ
রূপগঞ্জে গহবধূকে হত্যাচেষ্টাকারীকে ছেড়ে দিল থানা পুলিশ
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনিকা পারভিন নাম (৪৫) এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে মনির (৩৫) নাম এক মাদকসেবী বখাটে যুবক। পুলিশ ওই বখাটেকে আটকের পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভাগী মনিকা পারভিন জানান, বিয়ের পরে তিনি রূপগঞ্জের তারাবো এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করেন। বর্তমান
রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা উবায়দুর রহমান
যৌক্তিক সময়ে এদেশের মানুষ নির্বাচন দেখতে চায়: শামা ওবায়েদ
আহম্মেদ আল ইভান, ফরিদপুর প্রতিনিধি ।। আমরা অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি কিন্তু একটি যৌক্তিক সময়ে এদেশের মানুষ নির্বাচন দেখতে চায়। নির্বাচন না হলে জনগনের দ্বারা নির্বাচিত সরকার না আসলে, ততক্ষন পর্যন্ত সকল সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সোমবার ৩০ ডিসেম্বর ফরিদপুরের নগরকান্দা সরকারি
চার জেলায় নতুন পুলিশ সুপার
অনলাইন নিউজ ডেস্ক।। দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। এসব জেলাগুলো হলো- চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর। সোমবার (৩০ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১, শাখার উপসচিব আবু সাঈদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। চার জেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপাররা হলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার



































































































