শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সাংবাদিকসহ আহত-১৫

লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ) প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সাংবাদিক সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।  এ সময় গুলিবর্ষণের পাশাপাশি ৬টি মোটরসাইকেল ভাংচুর ও ৮টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। বৃহস্পতিবার (৬ মার্চ)  বিকেলে ঘন্টাব্যাপী এই সংঘর্ষে চলে।
 খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি গার্মেন্টসে  ঝুট নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এবিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিকুর রহমান সাগর জানান, আমরা সকল নিয়ম মেনে ইপিজেডে ব্যবসা করি। বৃহস্পতিবার  রুহুলের নেতৃত্বে পাবনা বাবু, মাইচ্চা মানিক, জয়নাল আবেদিনের ছেলে রনি, শাহজানের ছেলে পাগলা মিজান, সম্রাট, জালাল উদ্দীন, হাসেমের ছেলে দুলাল, সালাউদ্দিন, মতিউরের ছেলে খোকন সহ অঞ্জাত ২০/৩০ জন আওয়ামী সন্ত্রাসীরা পিস্তল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা করে।
 হামলায় আহতরা হলেন  মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহন, মানিক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ,ছাত্রদল নেতা মাহবুব, সবুজ,শহিদ সহ আরো অনেকে।
 সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি ছুড়তে দেখা যাওয়া ঐ ছেলের বিষয়ে জানতে চাইলে সাগর বলেন, ঐ ছেলেকে আমি চিনি না।
অপরদিকে পাবনা বাবু জানান, আমাদের ব্যবসায় সাগরের লোকজন বাঁধা প্রদান করে। এসময় প্রতিবাদ করলে আমাদের শাকিব, রবিবউল,  ইব্রাহিম ও ইউসুফ কে সাগরের লোকজন মেরে আহত করে। বর্তমানে তারা খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত ও মোটরসাইকেলে আগুন দেয়। পরে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...