শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

মহাসড়কে উচ্ছেদ অভিযানে যানজট মুক্ত রূপগঞ্জ

 

স্টাফ রিপোর্টার।।

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযানের পর যানজট মুক্ত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক ভুলতা-গোলাকান্দাইল ও মদনপুর-গাজীপুর মহাসড়কের গোলাকান্দাইল-কাঞ্চন এলাকা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কমিশনার (ভুমি) উবায়দুল রহমান শাহেল, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন সহ বিপুল সংখ্যক আইনশৃন্খলা বাহিনীর কর্মকর্তা।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল এলাকার দুই তৃতীয়াংশ সড়ক দখল করে ক্ষুদ্র ব্যবসায়ী ঢাকা-সিলেট মহাসড়ক ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলো। এর আগেও বহুবার এসব ফুটপাত ও মহাসড়ক অভিযান চালিয়ে উচ্ছেদ করা হলেও একটি চাঁদাবাজ চক্র লাখ লাখ টাকার বিনিময়ে পুনরায় দোকান বসাতে সহায়তা করে থাকে। সড়ক পুনরায় কোনো দোকান বসানো হলে গ্রেপ্তারসহ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাতের আধারে চাঁদাবাজ চক্র দোকান বসিয়ে প্রতিদিন ২০০ টাকা করে আদায় করতো। রূপগঞ্জের ভুলতা, গালাকান্দাইল এলাকার ফুটপাত ও মহাসড়ক বসা দোকান থেকে দৈনিক ৩ লাখ টাকা আদায় করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত ও মহাসড়ক ভাসমান দোকানের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো। তাছাড়া ফুটপাত দিয়ে মানুষ হাটাচলাও করতে পারতো না। বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় মহাসড়ক যানজট মুক্ত হয়েছে। সেই সাথে ভুলতা-গাউছিয়া এলাকার পরিবেশ সুন্দর হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মহাসড়ক যানজট মুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...