শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

জনসাধারণের নির্বিঘ্নে চলাচলে ভ্রাম্যমাণ আদালতসহ উচ্ছেদ অভিযান অব্যহত

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে যানজট নিরসনে মীর জুমলা, বিবি রোডসহ অন্যান্য কয়েকটি সড়কে উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে।

বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুর ২.০০ টা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন ও নাসিকের যৌথ উদ্যোগে নগরীর সদর উপজেলাধীন চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু রোড এবং মীর জুমলা সড়কে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) ফুড এণ্ড স্যানিটেশন কর্মকর্তা মো. আলমগীর হিরণ ও জেলা পুলিশের টিম ও নাসিকের টিম।

অভিযানে রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল, মোটরসাইকেল অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানকালে বহুতল (৯ তলা) ভবন বিশিষ্ট সমবায় ব্যাংক অফিসের গ্রাউন্ড ফ্লোর জনসাধারণের পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

পাশাপাশি একই ভবনের ৯তলায় থাকা লা’ভিস্তা নামক রেস্টুরেন্ট নিচে বিল্ডিং সংলগ্ন রাস্তার ফুটপাত পুরোপুরি দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করায় তা সম্পূর্ণরুপে আপসারণ করা হয়। একইসাথে ৪ টি অবৈধ পার্কিং এর দায়ে মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং এ প্রেরণ করা হয়।

সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন বলেন, জেলা প্রশাসক(ডিসি) মহোদয়ের নির্দেশক্রমে নির্বিঘ্নে জনসাধারণের চলাচলের উপযোগী করতে ‘যানজট নিরসন ও ফুটপাতকে দখল মুক্ত রাখতে আজ আমরা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছি। আমাদের জেলা প্রশাসক(ডিসি) মহোদয়ের দিক নির্দেশনা অনুয়ায়ী নগরবাসীকে সাচ্ছন্দ্যে চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করতে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৬ ব্যক্তিকে ৬টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আরোপ করে আদায় করা হয়। উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নাসিক।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...