সর্বশেষ:-
অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধানের শীষের কান্ডারী মাসুদুজ্জামানের দোয়া
বিশেষ প্রতিবেদক।। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খানপুরের বরফকল এলাকায় নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ
দেশজুড়ে আলোচিত ৮ কুকুরছানাকে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেস্ক।। সারাদেশে আলোচিত-সমালোচিত পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে হত্যাকারী নিশি খাতুন ঈশ্বরদীতে কর্মরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
নারায়ণগঞ্জে পোষা বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১
অনলাইন নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পোষা বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। নাসির উদ্দীন সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী
সারাদেশে ১ মাসের জন্য অবকাশে নিম্ন আদালত
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত.! অনলাইন নিউজ ডেস্ক।। সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে ডিসেম্বর মাসের বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। সারাদেশের মত ঢাকার নিম্ন
বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। বাংলা ভাষা ও সাহিত্যের সুসংহত গবেষণা, অনুশীলন ও বিকাশের জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি আজ পালন করছে তাদের গৌরবময় পথচলার ৭০ বছর। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে একাডেমি ভাষা সংগ্রামের চেতনা, দেশজ কৃষ্টি ও সমকালীন সৃজনধারাকে ভিত্তি করে বাঙালির মননচর্চার প্রধান অঙ্গন হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী
খালেদা জিয়া’র সুস্থতা কামনায় তারেক জিয়া পরিষদ না’গঞ্জ মহানগরের দোয়া অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ এশা নগরীর ডিআইটি বিএনপি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক
উখিয়ায় বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার; মামলার মূল আসামি স্বামী জসিম উদ্দিন গ্রেপ্তার
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়া উপজেলার তচ্ছাখালী খাল থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মূল আসামি মৃত রহিমা আক্তারের স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ এর আভিযানিক দল। সোমবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটিতে র্যাব-৭ এবং স্থানীয় সোর্স সহযোগিতা করে। গত ১৩ নভেম্বর উখিয়ার হলদিয়াপালং
আবারও মধ্যরাতে ঢাকাসহ ৪ বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প
অনলাইন নিউজ ডেস্ক।। মধ্যরাতে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২ টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে।
সেন্ট মার্টিনমুখী জাহাজ আবারও সমুদ্রে
ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।। সাগরের হাওয়ায় আবার ভেসে উঠেছে সেন্ট মার্টিন যাত্রার ডাক। টানা বিরতির পর আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজের চাকা ঘুরতে শুরু করেছে। পাশাপাশি দুই মাসের জন্য মিলেছে রাত কাটানোর অনুমতিও। দ্বীপের ভেতরটায় এখন এক আলাদা কোলাহল—দোকানে দোকানে রংতুলির ছোঁয়া, রিসোর্টে বাঁশ–ছনের গন্ধ, আর সারাবছর পর্যটকশূন্য পড়ে থাকা জায়গাগুলো
আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার
ফাইল ছবি অনলাইন নিউজ ডেস্ক।। আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার(১ ডিসেম্বর) এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সারাদেশে আটটি বিভাগে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ইউএনওদের নিয়োগ



































































































