যুবকের বস্তাবন্দি মরদেহ | ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ।
তবে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ ধারণা করছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত থাকতে পারে।
জানা গেছে, নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় একটি টিন সেটের ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকাল ৭টার দিকে নাদিম নামে এক যুবক নিখোঁজ হন। এরপর শুক্রবার সকালে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেয়া টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাতেনের ছেলে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।