শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নকলার বন্যার পানিতে ডুবে হাফেজি পড়ুয়া শিশুর মৃত্যু

 

লিমন আহম্মেদ,শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় কলা গাছের ভেলা দিয়ে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে হাফেজি পড়–য়া রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার উরফা ইউনিয়নের হাসখিলা উত্তরপাড়া এলাকার আবুল কালামের ছেলে এবং তারাকান্দা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। তার মৃত্যুতে যেন কলা গাছের ভেলায় ভেসে গেলো এক হাফেজ হওয়ার স্বপ্ন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে রিফাত বন্যার পানিতে কলাগাছের ভেলা দিয়ে খেলতে যায়। কয়েক ঘন্টা অতিবাহিত হলেও সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় তাকে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকাবসীকে জানান দেন। এক পর্যায়ে গভীর গর্তের (কুড়ের) পাশে রিফাতের জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সবাই কুড়ের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা পানির নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন। উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভ‚ট্টো পানিতে ডুবে শিশু মৃতের বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...