শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

হিংসা-বিদ্বেষ ভূলে কাঁদে কাঁধ মিলিয়ে না’গঞ্জের উন্নয়নে কাজ করতে চাই: জেলা প্রশাসক 

 

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করলেন জেলা প্রশাসক..!

বিশেষ প্রতিনিধি।।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, যেখানে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু তাহের জিহাদী। এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাদির। প্রথম জামাতে অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ উর্ধ্বতন কর্মকতা, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ।
নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সুস্থতা এবং ভ্রাতৃত্বের কামনায় দোয়া করা হয়।

এবার নারায়ণগঞ্জ জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও  চার হাজার মসজিদে একাধিক জামাত সহ প্রায় ৮ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামাত শেষে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঈদুল ফিতরের মূল স্পিরিটকে ধারণ করে আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, মারামারি ও রাগ-ক্ষোভ এবং হিংসা বিদ্বেষ  থাকবে না।
ডিসি আরও বলেন, ইসলামের বার্তা অনুযায়ী যে শান্তির সুবাতাস, সেটি আমরা সমাজে সৌরভ হিসেবে সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে এবং নারায়ণগঞ্জ জেলার উন্নয়নে কাজ করতে চাই। সবাই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি, ‘ঈদ মোবারক’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...