শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪

নারায়ণগঞ্জে সাইনবোর্ডস্থ ‘জামিয়া আশরাফিয়া’ মাদরাসায় আগুনের দৃশ্য। ছবি: সমকালীন কাগজ

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে ৫ তলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ সময় ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের দ্রুততম সময়ে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, হাসপাতালে ভর্তি মাদ্রাসা ছাত্র ৬৩ জনের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে ১ জনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।

আশঙ্কাজনক ছাত্ররা হলেন- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আমরা খবর পেয়ে কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসের কর্মীরা মাত্র আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...