শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার হত্যাকান্ড; ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার-৬ পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার হত্যাকান্ড; ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার-৬ পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার

দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

 

আদালত চত্বরে আইনজীবীরা। ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি।।

 

আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশায় নিয়োজিত না থেকে চাকরি, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ, প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কবার্তা জারির পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনজীবী হিসেবে সনদ নিয়ে দ্বৈত পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশটি দেন।

রিটের পক্ষে শুনানি করেন- আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।

আদালতের আদেশের বিষয়ে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের পাশাপাশি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে আইনজীবী হিসেবে সনদ নিয়ে অন্য পেশা বা ব্যবসায় নিয়োজিত ব্যক্তিদের সনদ বা লাইসেন্স সমর্পণ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট পেশা বা ব্যবসা থেকে বিরত থাকার নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে।

আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া গত ২৬ অক্টোবর এ রিট আবেদন করেন। এতে আইন পেশার সনদ নিয়ে আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ এবং আচরণবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনে বলা হয়, আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা। এ পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। কিন্তু আইনজীবী হিসেবে সনদ নেওয়ার পরও অনেকে আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি, ঠিকাদারি, আদম ব্যবসা, গাড়ির শোরুম, পরিবহন ব্যবসা, ইট-বালু-সিমেন্টের ব্যবসা, মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের ব্যবসায় যুক্ত রয়েছেন।

এছাড়া, কেউ কেউ আইনজীবীর সনদ সমর্পণ না করেই বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানে, বিমা কোম্পানি, ওষুধের ফার্মেসি এবং মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরি করছেন। কেউ কেউ বিদেশে অবস্থান করেও চাকরিতে নিয়োজিত রয়েছেন। এসব কর্মকাণ্ড বার কাউন্সিলের আইন ও আচরণবিধির পরিপন্থী বলে আবেদনে উল্লেখ করা হয়। এর ফলে আইন পেশার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলেও দাবি করেন রিট আবেদনকারী।

রিট আবেদনকারী জানান, এসব বিষয়ে ব্যবস্থা নিতে তিনি ২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেছিলেন। তবে ওই আবেদনের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের আইনি নোটিশ পাঠানো হয়। তাতেও সাড়া না পাওয়ায় আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশার বাইরে অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...