শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার হত্যাকান্ড; ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার-৬ পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার হত্যাকান্ড; ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার-৬ পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার হত্যাকান্ড; ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার-৬

 

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড ও তাঁর ভাই আব্দুল্লাহসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার অভিযানের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন ডেভিড। এ সময় ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ছায়া তদন্তের মাধ্যমে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে তাঁকে চিহ্নিত করেছে পুলিশ।

আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাসলিমপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবনে অবস্থানরত ডেভিডকে গ্রেপ্তার করতে গেলে পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়লে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ডেভিডের ককটেলের আঘাতে চার পুলিশ সদস্যও আহত হন।

পরবর্তীতে গুলিবিদ্ধ ডেভিডকে উদ্ধার করে খানপুর ২’শ শয্যা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পৃথক অভিযানে নারায়ণগঞ্জের এসআরবি-১১ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা।সুকৌশলে এএসআই সাত্তার পালিয়ে প্রাণ রক্ষা করলেও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার।

পরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা হত্যা মামলা দায়ের করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...