শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে সারাদিন যেখানে যা যা ঘটলো এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে একযোগে বদলি গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল অর্থ ও নথিপত্র টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে সারাদিন যেখানে যা যা ঘটলো এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে একযোগে বদলি গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল অর্থ ও নথিপত্র টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার

 

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া প্রত্যুষ কুমার মজুমদার। পুরোনো ছবি

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। এ পরিবর্তনে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এতে ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গোপালগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।