শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে সারাদিন যেখানে যা যা ঘটলো এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে একযোগে বদলি গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল অর্থ ও নথিপত্র টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব ডিআরইউ নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে না’গঞ্জের কামাল উদ্দিন সুমন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে সারাদিন যেখানে যা যা ঘটলো এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে একযোগে বদলি গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল অর্থ ও নথিপত্র টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে রদবদল ইউল্যাব অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন ‘ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান ফের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব ডিআরইউ নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে না’গঞ্জের কামাল উদ্দিন সুমন

গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি

 

গোপালগঞ্জ থেকে সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহ এবং পুলিশের লোগো। গ্রাফিক্স: সংগৃহীত
অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে এবং গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।

প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার থেকে বদলি করে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মোহা. হাবিবুল্লাহকে গোপালগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার থেকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...