
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। এ পরিবর্তনে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এতে ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
অন্যদিকে গোপালগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।