শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এমপি থেকে অব্যহতি দিয়ে, পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীর উপর হামলা-মারধর, সাংবাদিককে হেনস্তা যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এমপি থেকে অব্যহতি দিয়ে, পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীর উপর হামলা-মারধর, সাংবাদিককে হেনস্তা যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীর উপর হামলা-মারধর, সাংবাদিককে হেনস্তা

আদালত প্রাঙ্গণে মারামারি। ছবি: সংগৃহীত

 

ঢাকার আদালত চত্বরে সাবেক মেয়র সাঈদ খোকনের শুনানিতে আসা আওয়ামীপন্থি আইনজীবী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। এর আগে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ রানাকেও হেনস্তা করে তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির জন্য আসামি সাঈদ খোকনকে প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নেওয়া হয়। তখন তাকে প্রিজন ভ্যান থেকে নামানোর ছবি নিতে গেলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করে গালিগালাজ করেন।

পরে রিমান্ড শুনানির জন্য সাঈদ খোকনকে কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় শুনানি করতে যাওয়ার পথে আইনজীবী ও যুবলীগের নেতা সোহাগকে আটকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে ধরে নিয়ে সূত্রাপুর থানায় সোপর্দ করে।

এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ছাত্রদল নেতা সেতু আমাকে হেনস্তা করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দালালি করতে এসেছে উল্লেখ করে কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করে। আদালত চত্বরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...