শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

 

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

 

 

আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

এ বিষয়ে কথা বলার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...