শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এসআরবি-১৫'র অভিযানে দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আটক

টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মিঠাপানিরছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে মো. ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে। তিনি আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...