প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মিঠাপানিরছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বারেক হাসান মাসুম মার্কেটের সামনে থেকে মো. ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে। তিনি আপন ভাইয়ের হাতে বোন হত্যার বহুল আলোচিত মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.