শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুষ্টিয়ায় ভারতীয় মদ-ইয়াবা ও স্বর্ণের আংটিসহ আটক-১ শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুষ্টিয়ায় ভারতীয় মদ-ইয়াবা ও স্বর্ণের আংটিসহ আটক-১ শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ

যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা

 

ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল জানার এ তিনটি পদ্ধতির কথা জানানো হয়েছে। এবার এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নম্বরেও পরিবর্তন আনা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা গেলেও এবার ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।

☞ যেভাবে ফলাফল জানা যাবে:

➤ ১) অনলাইনে ফলাফল,

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল সংগ্রহ করতে হবে।

➤ ২. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে,

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে হবে। বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

➤ ৩. মুঠোফোনে এসএমএসের মাধ্যমে,

যেকোনো মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য ইংরেজিতে পরীক্ষার নাম, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: ‘HSC DHA 123456 2026’ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

গত ২ জুলাই ২০২৬ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার, নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে বিভিন্ন কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।