সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উখিয়া, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও কার্যকর হবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































