শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে মানব পাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে মানব পাচারকারী চক্র ও যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু আগামী ৭ নভেম্বর দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ কর্মকর্তা টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার-৫৭: আইএসপিআর ‘আদালতের পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২

নারায়ণগঞ্জে বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত-১০

বিশেষ প্রতিনিধি।। 

বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানার বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে দুপুর দুইটা পর্যন্ত। এ সময় যানজটে আটকে পড়া কয়েকটি যানবাহনেও ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। বি’ ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেড নামে কারখানাটির মালিক আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া।

শিল্প পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা পুলিশ ও প্রশাসনের লোকজনের উপর চড়াও হয়ে ইট-পাটকেল মারতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্দ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

প্রসঙ্গত,এর আগে সকালে গত মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে কারখানাটির ভেতরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কটি অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম মহাসড়কটিতে।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটিতে অন্তত ১২০০ শ্রমিক রয়েছেন। তবে, গত মাসের বকেয়া রয়েছে ৭০ থেকে ৮০ জনের। বৃহস্পতিবার তাদের বকেয়া পরিশোধের কথা থাকলেও তা না পেয়ে বিক্ষুব্দ শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন।

তবে এ ঘটনায়, কারখানাটির শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধের দাবি জানানোয় তাদের কয়েকদিন আগে মারধর করা হয় এবং চাকরিচ্যুত করারও হুমকি দেয়। তাছাড়া, সময়মতো বেতন পরিশোধ না করায় তারা আর্থিক সংকটেও ভুগছেন।

নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির দুʼজন শ্রমিক বলেন, তারা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছিলেন। দুপুরে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলে তারা ইট-পাটকেল মারতে শুরু করেন। এসময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও দাবি করেন।

শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, “মালিকপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা মানেননি শ্রমিকরা। হঠাৎ তারা আরো বিক্ষুব্দ হয়ে ওঠেন এবং ইট-পাটকেল ছুড়তে থাকেন। পুলিশ-প্রশাসনের লোকজন প্রথমে কারখানার ভেতরে অবস্থান নেয় এবং পরে অতিরিক্ত ফোর্স নিয়ে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কথা বলতে ওয়েবসাইটে দেওয়া কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার মুঠোফোনের নম্বরটিতে একাধিকবার কল করেও সংযোগটি পাওয়া যায়নি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...