শিরোনাম
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা

ফের নির্বাচনে ফেরার ঘোষণা মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
জনসাধারণের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে ফের নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী,  বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।
শুক্রবার(১৯ ডিসেম্বর) ছুটির দিনে বিকেলে তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচীর সামনে তিনি ওই ঘোষণা দেন। এর আগে নেতাকর্মীরা সেখানে মিছিল মাসুদুজ্জামান মাসুদের ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচীতে যোগ দেন। ব্যবসায়ি প্রতিষ্ঠানে প্রতিদিনের ন্যায় আগে থেকেই কারখানাতে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নানা ইস্যুতে মাসুদুজ্জামানের উপর কিছু চাপ ছিল যেটা দলের ভেতরের কেউ প্রভাব বিস্তার শুরু করে। এতে করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান। বিষয়টি হাই কমান্ডকে জানালেও তারা সুরাহা করতে পারেননি।
পরবর্তীতে নিজ চাপের কাছে তিনি হার মেনে সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন না। যদিও বিষয়টি দলের নেতাকর্মীদের জানায়নি। এ কারণে ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা ঘটনা। অনুসারীরা বিক্ষোভ করছেন। মাসুদকে চাপ দিচ্ছেন নির্বাচনে অংশ গ্রহন করতে।
এরই মধ্যে কেন্দ্র বিষয়টিকে আমলে নিয়ে বিষয়টি দেখার দায়িত্ব নেন। এর পরেই শুক্রবার নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচী  ডাকা হয়।
শুক্রবার ছুটির দিনেও ব্যবসায়িক কাজে তিনি কারখানাতেই অবস্থান  করছিলেন।
প্রসঙ্গত,গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের তালিকা নাম ছিলো মাসুদুজ্জামান। তখন থেকে তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
এ-র পরবর্তী গত ১৬ ডিসেম্বর হঠাৎই  নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।
এ সময় তিনি আরও বলেন, ‘সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। সেখানে তাদের কোনো বাধা ছিল না। তারা রাজি না হয়েও রাজি হয়েছে। আমি ইচ্ছা প্রকাশ করেছি মানুষের জন্য কাজ করার। সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ-পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...