শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা যদি গাড়ির গতি নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে আমাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। জীবনের মূল্য অনেক বেশি, সস্তা হেলমেট ব্যবহার করে দুর্ঘটনায় পড়লে তার দায় এড়ানো যাবে না।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ‘গ্রিন আমব্রেলা কর্মসূচি’-এর আওতায় গণপরিবহনের চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। পাশাপাশি তাদের আইডি কার্ড, পোশাক ও হেলথ কার্ড সরবরাহ করা হচ্ছে, যাতে সড়কে নিরাপত্তা নিশ্চিত হয়। এখন অনেক তেল পাম্পে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের তেল দেওয়া বন্ধ করা হয়েছে। আমরা সবাইকে নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমরা শপথ নিতে চাই, গাড়ির গতি নিয়ন্ত্রণ করব এবং সড়কে নিরাপদে চলব। এখনও দেখা যায়, বিশেষ করে তরুণ বাইকাররা হেলমেট ব্যবহার করতে চান না; বরং হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যের চেয়ে আপনার নিরাপত্তা ও জীবন বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি সবার প্রতি হেলমেট ব্যবহারের উদাত্ত আহ্বান জানাই।”
আলোচনা সভা শেষে ৩ জন মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান করা হয় এবং দুর্ঘটনা এড়ানোর জন্য দুইজন বাসচালককে পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সহকারী কমিশনার মো. মুনাব্বর হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. জামান মিয়া প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...