শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

নরসিংদীতে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার সাংবাদিক

নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি ও বহুলোক আহত হয়। এমন সংবাদের ভিত্তিতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে গুরুত্বর আহত করে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছেন বলে জানা যায়।
আহত আইয়ুব খান সরকার (৪৮) স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টাফ রিপোর্টার (নরসিংদী) হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মুরাদনগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের চাচা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আইয়ুব খান সরকার নরসিংদী সদর হাসপাতালে গিয়ে সংবাদ সংগ্রহকালে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এসময় তার ক্যামেরা ভাংচুর করা এবং মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।এবিষয়ে সাংবাদিক আইয়ুব খান বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে আলোকবালির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। তারা আমাকে বেদম পিটিয়ে আমার ক্যামেরা ভাংচুর, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
এই হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...