শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

শরণখোলায় ট্রলারে বজ্রপাতের বিস্ফোরণে যুবক আহত

শরণখোলা প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথ খালি ইউনিয়নের গাবতলা গ্রামে বজ্রপাতে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে
আহত মো. বাইজিদ (১৮) বর্তমানে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করেই বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় গাবতলার বেড়িবাঁধ এলাকায় মো. মুজাম হাওলাদার (৪৫) ও তার ছেলে বাইজিদ মাছ ধরার ট্রলার মেরামতের কাজে ব্যস্ত ছিলেন। মুজাম হাওলাদার ট্রলারের বাইরে দাঁড়িয়ে কাজ করছিলেন, আর বাইজিদ ভিতরে ইঞ্জিন মেরামত করছিল।
ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রের তীব্রতায় ট্রলার ও এর ইঞ্জিন বিকট শব্দে ফেটে যায়। বাইজিদ ট্রলারের ভেতরে থাকায় বিস্ফোরণের ধাক্কা ও উচ্চ তাপমাত্রার প্রভাবে গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা তার বাবা অক্ষত অবস্থায় উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা ছুটে এসে আহত বাইজিদকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের পরপরই পুরো এলাকা কেঁপে ওঠে। ট্রলার থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাবতলা এলাকার স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে।
এ ধরনের দুর্যোগে জনসচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিয়ত এমন প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘বর্ষা মৌসুমে বজ্রপাত থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি ও তাৎক্ষণিক আশ্রয় গ্রহণের পরামর্শ মেনে চলা জরুরি।’
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...