শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারীরা সমাজের বোঝা না হয়ে, সম্পদ হয়ে উঠতে পারে: নারী দিবসে ডিসি জাহিদুল

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারী দিবসের আলোচনা সভায় বলেছেন, আমরা (নারীরা) কিভাবে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবো, সেটিই হচ্ছে মূল ভাবনা। আমরা সমাজের জন্য বোঝা হয়ে থাকতে চাই না, সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে চাই।

বর্তমানে দেশে প্রায় ১৮ নারী জেলা প্রশাসক(ডিসি) রয়েছেন, তারা বহু চ্যালেঞ্জ অতিক্রম করেই এ অবস্থানে আজ এসেছেন।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
ডিসি বলেন, আমরা যদি বহু দূরে যেতে চাই, আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের একসঙ্গে যেতে হবে। জাতি, সমাজ এবং দেশ গঠনে একসাথে চলার অন্য কোনো বিকল্প নেই। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে, কোনো একটি অংশকে দুর্বল রেখে বা আঘাতপ্রাপ্ত রেখে তা কোনোভাবে সম্ভবপর নয়।

তাই নারী-পুরুষ সকলকে কাঁধে কাধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, এই পৃথিবী বিজয়ীদেরই স্থান। যারা জয়ী হবে, সকলেই তাদের কথাই শুনতে চায়। তাই আমাদের সকলকেই জয়ী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। যদিও এতে চ্যালেঞ্জ রয়েছে, তবে দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সেগুলো অর্জন করতে হবে।

তিনি জীবন যুদ্ধে জয়ী এক নারী অটো চালক নাসিমার উদাহরণ টেনে বলেন, নাসিমার দুটি সন্তান রয়েছে, স্বামী নেই, থাকার জায়গাও নেই। কিন্তু সে তাতে হার মানেনি যুদ্ধ করছে। তাকে তার লক্ষ্যে পৌঁছাতে কোনো চ্যালেঞ্জই বাধাগ্রস্ত করতে পারেনি। অতএব আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদেরও পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

জেলা প্রশাসক(ডিসি) আরও বলেন, নারী-পুরুষ উভয়েই সমাজের অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অংশ। শুধু পুরুষ দ্বারাই নারীরা নির্যাতনের শিকার হয় না, নারীর দ্বারাও অনেক সময় নারী নির্যাতনের শিকার হয়। আমাদের নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, যেন আমরা সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে পারি।

তিনি আরও বলেন, সরকার শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। এরপরেও যেখানে অসমতা রয়েছে, সেখানে আমাদের কাজ করতে হবে। নারীদের উন্নয়ন ছাড়া সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে নারীদের স্বাবলম্বী হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের উপপরিচালক,জেলা দায়িত্বরত সকল নারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ নারী উদ্দ্যোক্তাগন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...