শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু

না’গঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসকের দূর্নীতি তদন্তে দুদকের অভিযান

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় অভিযুক্ত ওই চিকিৎসকের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সেখানে যান দুদকের একাধিক কর্মকর্তারা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দূর্নীতি দমন কমিশনের(দুদক) একটি প্রতিনিধি দল নগরীর নিতাইগঞ্জস্থ এলাকায় ভিক্টোরিয়া হাসপাতালটিতে যান।

এসময় তারা হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের সাথেও কথা বলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. মোহাম্মদ হুমায়ুন কবির সরকার। তিনি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ইউনানী বিভাগের মেডিকেল কর্মকর্তা। একই হাসপাতালে রহস্যজনকভাবে ২০ বছর যাবৎ কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে ইউনানী খাতে বরাদ্দের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টির প্রাথমিক তদন্তে নেমেছে দুদকের দল।

অভিযান প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, দুদকের টিম হাসপাতালে এসেছিল দু’টি কাজে। একটি তাদের দাপ্তরিক কাজ এবং অপরটি একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তদন্তের জন্য। এসকল বিষয়ে হাসপাতাল থেকে তারা যেসব তথ্য চেয়েছেন তা তাদের কাছে সরবরাহ করা হয়েছে।

তদন্তের বিষয়ে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নিয়ামুল আহসান কাজী বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এ বিষয়ে তদন্ত করছে দুদক। হাসপাতালের ইউনানী খাতে কিছু কেনা টাকা ও অন্যান্য কিছু বিষয়ে কয়েকটি অভিযোগ উঠেছে। সে বিষয়ে ইউনানী খাতে বরাদ্দ ও কেনাকাটার ভাউচার সহ হিসাব নিকাশ আমরা তদন্তের সার্থে চেয়েছি। এগুলো দেখে যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ তদন্তের বিষয়ে কথা বলতে অভিযুক্ত চিকিৎসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...