শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে রনক্ষেত্র গুলিবিদ্ধ-৬, আহত-২৫

 

নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পাইকারি আড়তের দখল নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলি করাসহ, বাইক, গাড়ি ও অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয় জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বিসমিল্লাহ পাইকারি আড়তের দখল নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে বিরোধ চলছে। ইউএনও কয়েকদিন আগে দুই পক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে কোনো প্রকার টাকা তুলতে নিষেধ করেন।

তারা জানান, এদিন মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলি ছোড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এক পক্ষ আরেক পক্ষের ১০টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয় এবং একটি অফিসে ভাঙচুর ও আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জড়িতদের দ্রুততম সময়ে মধ্যে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...