শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু

মিরপুরে পাওনা টাকা চাইতে গিয়েই ছুরিকাঘাতে খুন হলেন কিশোর আলামিন

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
রোববার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আল-আমিন সর্দার (১৮)। সে একই এলাকার রবিউল সর্দারের ছেলে। আহত লিটন সর্দার একই এলাকার মৃত রুনু সর্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতো। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলেন। রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতে আসাদুল তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সঙ্গে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালান।
এসময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অপারেশন থিয়েটারে আল আমিনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...