শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

সোনারগাঁ’কে আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তরিত করা হবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক হিসেবে সোনারগাঁ উপজেলা বিশেষ গুরুত্ব ধারন করে থাকে। তাই সোনারগাঁ’কে আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তরিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক (ডিসি)।

সোমবার(২৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোনারগাঁ উপজেলা পরিদর্শন করেন। এসময় তাকে সাদরে বরণ করে নেন ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলুদ রংয়ের  ছোট সোনামণিরা।

এসময় জেলা প্রশাসক স্কুলের লেখাপড়া ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কার্যক্রম পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল, চেসবোর্ডসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এরপর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডিসি সোনারগাঁ থানার কার্যক্রম ও সেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন। তিনি সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশি তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক(ডিসি) সোনারগাঁ পৌরসভা এলাকার ময়লা-আবর্জনা সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন হাট-বাজারসমূহে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করাসহ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

তিনি সোনারগাঁ এসি ল্যান্ড অফিসে উপস্থিত ভূমি  সেবাপ্রার্থীদের সাথে সাক্ষাৎ করেন ও সর্বোচ্চ আন্তরিকতার সাথে ভূমিসেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়, সোনারগাঁয় আগত সেবা প্রত্যাশীদের জন্য অপেক্ষামান কক্ষ ‘ক্ষনিকালয়’ ও উপজেলা লনটেনিস কোর্টেরও শুভ উদ্বোধন করেন।

সবশেষে তিনি সোনারগাঁ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ও সার্ভিস ইনোভেশনের মাধ্যমে সোনারগাঁকে একটি পরিচ্ছন্ন ও স্মার্ট উপজেলায় পরিনত করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা সহ একত্রে কাজ করার আহবান জানান।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...