শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

না’ঞ্জের দুটি স্টেডিয়াম সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: জেলা প্রশাসক 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলামসহ আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সোহান সরকার, জেলা তথ্য কর্মকর্তা, কামরুজ্জামান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ-ফজলুল হক রুমন রেজা, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্র শিবিরের মহানগর সাধারণ সম্পাদক অমিত হাসান, আমিনুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, জাহিদ হাসান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকরা।
এ সময় জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম অবহেলার নষ্ট হওয়ার উপক্রম, এ দুটি স্টেডিয়াম সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্টেডিয়ামগুলোতে গ্যালারি, খেলোয়াড়দের কক্ষ এবং স্যানিটেশন সুবিধার অভাব রয়েছে।

তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদী পরিষ্কার করার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগও পর্যাক্রমে নেওয়া হবে।
শিক্ষার প্রসার ঘটাতে শহরের দুটি গ্রন্থাগার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে এবং এ বছরেই তা সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন।
শিক্ষকদের উদ্দেশে ডিসি বলেন, সমাজে শিক্ষকদের অবস্থান ধরে রাখা এবং ছাত্রদের সামনে আদর্শ হয়ে ওঠার দায়িত্ব শিক্ষকদেরই। মেধা গুরুত্বপূর্ণ, তবে সামাজিক আচরণ এবং দায়িত্ববোধও সমানভাবে পালন করা প্রয়োজনীয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...