শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু

পলাতক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

 

অনলাইন ডেস্ক।।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগ আমলে দাপটে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পালিয়ে যান।

পুলিশ সদর দপ্তর বলছে, এখনও ১৮৭ কর্মকর্তা কাজে যোগদান করেননি। অনেকে আবার ৫ আগস্টের পর হাজিরা দিয়েই লাপাত্তা হয়ে গেছেন।

ডিএমপি জানিয়েছে, কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি।

পাশাপাশি ডিএমপি বলছে, কর্মকর্তাদের অনুপস্থিতি ও বদলির কারণে পুলিশি কার্যক্রম ব্যাহত সহ বাধাগ্রস্ত হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে হারুন অর রশীদ, মনিরুজ্জামান, বিপ্লব কুমার সরকার, খোন্দকার নুরনবী, মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, প্রলয় কুমার জোর্য়াদার, মারুফ হোসেন এখনও কাজে যোগ দেননি।
এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সিআইডি প্রধান মোহাম্মদ আলী, এসবি প্রধান মনিরুল ইসলাম, সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ অন্তত ২৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
যেসব কর্মকর্তারা এখনো কাজে যোগ দেননি ও যারা ফৌজদারি মামলার আসামি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, বিভাগীয় মামলা হওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই মামলাগুলো হবে। অনুমতি ছাড়া যারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাঁদের বিরুদ্ধে একটি প্রাথমিক তদন্ত করা হয়, কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়।’
কর্মকর্তাদের অনুপস্থিতি ও বদলির কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে নতুন পদায়ন ও প্রমোশনের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডিএমপির এই উপ-পুলিশ কমিশনার।

তিনি বলেন, আশাকরি আগামী মাসের ৫ তারিখের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া থানার স্থাপনাগুলোর সংস্কার কাজ শেষ হয়ে যাবে। তখন আমাদের সেবার মান আরও বাড়বে।এছাড়াও আমাদের যেসব সেবা প্রত্যাশী আছেন তারাও সেবা পাবেন। তবে আমাদের যে বর্তমান পরিস্থিতি আছে, সেবা পেতে কারও কোনো সমস্যা হচ্ছে না।’
ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত ও নতুন গাড়ি পেলে টহল আরও জোরদার করা যাবে বলে বলছেন ডিএমপি কর্মকর্তারা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...