শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোগনগর বিএনপির দোয়া

বিশেষ প্রতিনিধি,আল মামুন।।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে গোগনগর ইউনিয়নের ৩য় শীতলক্ষ্যা ব্রীজ চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। এই বিজয়ের আনন্দ ধরে রাখতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনা নেতাকর্মীদের মেনে চলতে হবে। এই স্বেরাচারী শেখ হাসিনা সরকার শাসনকালে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সেইসাথে সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।
সভাপতির বক্তব্যে মোঃ আক্তার হোসেন বলেন, বর্তমানে দেশে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকলের ত্যাগ বিএনপি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেনে’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, গোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম সরদার, সিনিয়র সহ-সভাপতি কবীর শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিজি ও সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...